ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩

ads

বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা জালদো ব্রিজের সামনে অজ্ঞাত কোন গাড়ির সাথে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

নিহতরা হলেন আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০), অন্য জন টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)। দুজনের বাড়িই গোপালগঞ্জ জেলায়।

এলেঙ্গ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল হোসেন জানান, রোববার রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা

মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা জালদো ব্রিজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা

অজ্ঞাত একটি গাড়ি মাইক্রোবাসটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০) অন্য জন

টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮) মারা যায়। মাইক্রোবাসটিতে থাকা তিন জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ

ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page